বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

জন্মদিনে বাবার হাতে মেয়ে খুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জন্মদিনে বাবার হাতে মেয়ে খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে কানাডার টরেন্টোতে। গত বৃহস্পতিবার রাতে  বাবার ঘর থেকেই উদ্ধার করা হয়েছে মেয়েটির মৃতদেহ।

 

জানা যায়, মেয়েটির নাম রিয়া রাজকুমার। তার বাবা-মা আলাদা, তাই মায়ের কাছেই থাকতো সে। ১০ পেরিয়ে ১১ বছরে পা রেখেছে। তাই জন্মদিনের আনন্দটুকু বাবার সঙ্গেও উপভোগ করতে চাচ্ছিল রিয়া। কিন্তু বাবা রুপেশ রাজকুমারের হাতেই জন্মদিনে প্রাণ হারাতে হল রিয়াকে। এ অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।

রিয়াকে অপহরণ করেছে, তার মায়ের এমন অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যা ৭টা নাগাদ তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানায়, রিয়া তার বাবার সাথে জন্মদিন পালন করছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মায়ের কাছে তাকে ফেরত দেয়া হয়নি। রুপেশ তার নিজের এবং তার মেয়ের ক্ষতি করবে এমনটা রিয়ার মাকে জানিয়েছিল। এরপরই রিয়ার মা পুলিশকে বিষয়টি জানায়। পরে রিয়া রাজকুমারের মরদেহ তার বাবার কুইন স্ট্রিট এবং ব্রাম্পটনের হাইওয়ে ৪১০ এলাকার বাসার বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়। এরপর রুপেশকে আটক করে পুলিশ।