মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

স্পেনে সাধারণ নির্বাচন ২৮ এপ্রিল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

স্পেনে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৮ এপ্রিল দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার এক ঘোষণায় জানিয়েছেন তিনি।

দেশটির কাতালান অঞ্চলের বিচ্ছিন্নবাদী দলগুলো ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক হয়ে বুধবার দেশটির সমাজতান্ত্রিক সরকারের উত্থাপিত বাজেটকে বাতিল করে দেয়। এ ঘটনার পরই প্রধানমন্ত্রী সানচেজ আকস্মিক নির্বাচনের ঘোষণা দিলেন। খবর- দ্য গার্ডিয়ান।

 

মন্ত্রিসভার এক জরুরি বৈঠক শেষে টেলিভিশনে রাষ্ট্রের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, কোন কিছুই না করা ও বাজেট ছাড়া কাজ করে জনগণকে তাদের কথা বলতে দেয়া, এ দুটির মধ্যে আমি দ্বিতীয়টিকেই বেছে নেবো।

তিনি আরো বলেন, স্পেনকে সহনশীলতা, সম্মান, সংযম ও সাধারণ জ্ঞান দিয়ে এগিয়ে যেতে হবে। আমি পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগামী ২৮ এপ্রিল নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
 
সানচেজে’র ‘স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার পার্টি’ যারা দেশটির পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে ৮৪টি আসনের ক্ষমতায় রয়েছে, তারা ব্যাস্কিউ গোত্র ও কাতালান জাতীয়তাবাদী দলগুলোর সমর্থনে গেল বছরের আস্থা ভোটে রক্ষণশীল ‘পিপল্স পার্টি’কে পরাজিত করে ক্ষমতায় এসেছিল।

 

তবে তাদের মিত্র কাতালান দুটি দলের একটি ‘কাতালান রিপাবলিকান পার্টি’ সরকারের জোট ছেড়ে চলে যাওয়ায় ও আরেকটি দল ‘কাতালান ইউরোপিয়ান ডেমোক্রেটিক পার্টি’ ‘পিপল্স পার্টি’র সঙ্গে যোগ দেয়ায় সানচেজ সরকার কার্যত একা হয়ে পড়েছে।
 
এর আগে বুধবার স্প্যানিশ সরকারের উত্থাপিত বাজেটটি ১৫৮/১৯১ ভোটে বাতিল হয়ে যায়।  এ ঘোষণার ফলে দেশটিতে গেল চার বছরের মধ্যে তৃতীয় বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।