বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

লুকিয়ে দ্বিতীয় বিয়ে করায় এমপিকে স্ত্রীর পিটুনি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

বিজেপির ৪২ বছরের এক এমপি লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে প্রথম স্ত্রীর হাতে মার খেলেন তিনি। জনসম্মুখেই প্রথম স্ত্রী তাকে মারধর করলেন। মহারাষ্ট্রে দলীয় নেতা-কর্মীদের সামনেই প্রথম স্ত্রীর চড়, থাপ্পড় খেয়ে হতভম্ব হয়ে গেছেন ওই এমপি।

 

আট বছর আগে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজু নারায়ণ টোডসাম বিয়ে করেন অর্চনাকে। তাদের দুই সন্তানও আছে। কিন্তু পরিবারকে না জানিয়ে সম্প্রতি এই বিধায়ক প্রিয়া শিন্ডে নামে এক নারীকে বিয়ে করেছেন।

দলীয় অফিসে বুধবার রাতে হন্তদন্ত হয়ে আসেন অর্চনা। সঙ্গে ছিলেন তার শাশুড়িও। সে সময় অফিসেই ছিলেন রাজু ও প্রিয়া। প্রিয়াকে সামনে পেয়ে দুই নারীর মধ্যে হাতাহাতি শুরু হয়। 

 

হাতাহাতির একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন। তখনই তাকে ইচ্ছামত চড়, কিল, ঘুসি মারতে থাকেন অর্চনা। এই ঘটনায় দলের কেউ রাজু নারায়ণের পাশে দাঁড়াননি।