যে ক্রিকেটারকে যত রুপিতে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াবে নতুন বছর ২০১৯ সালের ২৯ মার্চ। গেল মঙ্গলবার জয়পুরে হয়ে গেল এর প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে পছন্দসই খেলোয়াড়দের বেছে নিয়েছে আট ফ্র্যাঞ্চাইজি।
ড্রাফটে কোন ক্রিকেটারকে কিনতে কত টাকা খরচ করেছে দলগুলো, তা জানতে কৌতূহলের অন্ত নেই ক্রিকেটপ্রেমীদের। কৌতূহলী ক্রিকেটরসিকদের চাহিদা নিবৃত্ত করতেই যুগান্তর অনলাইনের এ আয়োজন-
এবারের আইপিএল নিলামে বিক্রি হয়েছেন ৬০ ক্রিকেটার। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ২০, বাকি ৪০ জনই ভারতীয়। বরাবরের মতো এবারও ছিল অর্থের ঝনঝনানি। খেলোয়াড়দের কিনতে ১০৬ কোটি ৮০ লাখ রুপি ঢেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ দামি ক্রিকেটার জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী।
একনজরে কে কোন দলে-
চেন্নাই সুপার কিংস
১. মোহিত শর্মা ৫ কোটি রুপি
২. রুতুরাজ গায়কোয়াদ ২০ লাখ রুপি
দিল্লি ক্যাপিটালস
১. কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) ৬ কোটি ৪০ লাখ রুপি
২. অক্ষর প্যাটেল ৫ কোটি রুপি
৩. হনুমা বিহারি ২ কোটি রুপি
৪. শেরফেন রাদারফোর্ড (উইন্ডিজ) ২ কোটি রুপি
৫. ইশান্ত শর্মা ১ কোটি ১০ লাখ রুপি
৬. কিমো পল (উইন্ডিজ) ৫০ লাখ রুপি
৭. জলজ সাক্সেনা ২০ লাখ রুপি
৮. অঙ্কুশ বাইনস ২০ লাখ রুপি
৯. নাঠু সিং ২০ লাখ রুপি
১০. বান্দারু আয়াপ্পা ২০ লাখ রুপি
কিংস ইলেভেন পাঞ্জাব
১. বরুণ চক্রবর্তী ৮ কোটি ৪০ লাখ রুপি
২. স্যাম কারান (ইংল্যান্ড) ৭ কোটি ২০ লাখ রুপি
৩. মোহাম্মদ সামি ৪ কোটি ৮০ লাখ রুপি
৪. প্রভশিমরান সিং ৪ কোটি ৮০ লাখ রুপি
৫. নিকোলাস পুরান (উইন্ডিজ) ৪ কোটি ২০ লাখ রুপি
৬. ময়জেজ হেনরিকস (অস্ট্রেলিয়া) ১ কোটি রুপি
৭. হার্ডুস ভিলজোয়েন (দক্ষিণ আফ্রিকা) ৭৫ লাখ রুপি
৮. দর্শন নালকান্দে ৩০ লাখ রুপি
৯. সরফরাজ নওশাদ ২৫ লাখ রুপি
১০. আরশদিপ সিং ২০ লাখ রুপি
১১. অগ্নিবেশ বাগচি ২০ লাখ রুপি
১২. হারপ্রিত ব্রার ২০ লাখ রুপি
১৩. মুরুগান অশ্বিন ২০ লাখ রুপি
কলকাতা নাইট রাইডার্স
১. কার্লোস ব্র্যাথওয়েট (উইন্ডিজ) ৫ কোটি রুপি
২. লকি ফারগুসন (নিউজিল্যান্ড) ১ কোটি ৬০ লাখ রুপি
৩. জো ডেনলি (ইংল্যান্ড) ১ কোটি রুপি
৪. হ্যারি গার্নি (ইংল্যান্ড) ৭৫ লাখ রুপি
৫. নিখিল শঙ্কর ২০ লাখ রুপি
৬. শ্রীকান্ত মুন্ধে ২০ লাখ রুপি
৭. পৃথ্বী রাজ ২০ লাখ রুপি
৮. অ্যানরিচ নর্টজে (দক্ষিণ আফ্রিকা) ২০ লাখ রুপি
মুম্বাই ইন্ডিয়ানস
১. বারিন্দার সিং স্রান ৩ কোটি ৪০ লাখ রুপি
২. লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) ২ কোটি রুপি
৩. যুবরাজ সিং ১ কোটি রুপি
৪. আনমলপ্রিত সিং ১ কোটি রুপি
৫। পঙ্কজ জশবাল ১ কোটি রুপি
৬. রশিখ দার ২০ লাখ রুপি
রাজস্থান রয়্যালস
১. জয়দেব উনাদকাট ৮ কোটি ৪০ লাখ রুপি
২. ভরুন অ্যারন ২ কোটি ৪০ লাখ রুপি
৩. ওশান থমাস (উইন্ডিজ) ১ কোটি ১০ লাখ রুপি
৪. অ্যাশটন টার্নার (অস্ট্রেলিয়া) ৫০ লাখ রুপি
৫. লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড) ৫০ লাখ রুপি
৬. শশাঙ্ক সিং ৩০ লাখ রুপি
৭. রিয়ান পরাগ ২০ লাখ রুপি
৮. মানান ভোহরা ২০ লাখ রুপি
৯. শুভন রঞ্জন ২০ লাখ রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১. শিভাম ডুবে ৫ কোটি রুপি
২. শিমরন হেটমেয়ার (উইন্ডিজ) ৪ কোটি ২০ লাখ রুপি
৩. অকশদীপ নাথ ৩ কোটি ৬০ লাখ রুপি
৪. প্রয়াস বর্মন ১ কোটি ৬০ লাখ রুপি
৫. হিম্মত সিং ৬৫ লাখ রুপি
৬. গুরকিরাত সিং ৫০ লাখ রুপি
৭. হেনরিক ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা) ৫০ লাখ রুপি
৮. দেবদুত পাদ্দিকাল ২০ লাখ রুপি
৯. মিলিন্দ কুমার ২০ লাখ রুপি
সানরাইজার্স হায়দরাবাদ
১. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ২ কোটি ২০ লাখ রুপি
২. ঋধিমান সাহা ১ কোটি ২০ লাখ রুপি
৩. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ১ কোটি রুপি
