বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

৪০০ বছর বয়সী কোটি টাকার বনসাই চুরি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

টোকিওর কাছের শহর সেইতমার বাসিন্দা সেইজি ইউমুরা পারিবারিকভাবেই বনসাই ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। গত পাঁচ প্রজন্ম ধরে বনসাই তৈরি করছে তারা। জাপানের সব থকে সমৃদ্ধশীল সময়, যাকে ইডো পিরিয়ড (১৬০৩-১৮৬৮) বলা হয়, তখন থেকেই ইউমুরা পরিবার বনসাইয়ের ব্যবসা করে আসছে।

 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইউমুরার সেই বনসাই থেকে সম্প্রতি ৭টি বনসাই চুরি হয়ে গেছে। বাংলাদেশি টাকায় যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। সবচেয়ে বড় কথা প্রজন্মের সাক্ষী ছিল এই গাছগুলো। এদের মধ্যে এমনও গাছ ছিল যেটির বয়স ৪০০ বছর।

 

সেইজি ইউমুরার স্ত্রী, ফুইয়ুমি ইউমুরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্ষুদ্রাকৃতির এই গাছগুলোকে তারা সন্তানের মতোই লালন করেন। তাদের এত বছরের মেহনত নষ্ট হয়ে যাবে যদি সামান্যতম অযত্ন হয় গাছগুলোর। ‘শিমপাকু’নামের গাছগুলো পানি ছাড়া একেবারেই বাঁচে না। তাই চোরেদের উদ্দেশে ইউমুরা পরিবার আবেদন জানিয়েছেন যেন গাছগুলিতে নিয়মিত অন্তত পানি দেওয়া হয়।

চোরেরা হয়তো কালোবাজারে বিক্রি করবে গাছগুলো আরো চড়া দামে।