বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

থাই রাজকন্যাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে থাই রাজকন্যা উবলরাতানাকে আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

 

এরআগে থাই রাজকন্যাকে আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে থাই রাকসা চার্ট পার্টি থেকে প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা দেন। 

পরে তার ভাই ও থাই রাজা মহা ভাজিরালংকর্ন এক বিবৃতিতে বলেন, রাজপরিবারের উচ্চপর্যায়ের কোনো সদস্যের নির্বাচনে অংশগ্রহণ সংবিধান পরিপন্থী।

 

সোমবার নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ইসি রাজকন্যা উবলতারানাকে বাদ দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কারণ, রাজপরিবারের সকল সদস্য রাজনীতির ঊর্ধ্বে।