ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
অবশেষে পাঁচদিনের টানাপোড়েনের অবসান হল। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম ঘোষণা করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে। সোমবার শপথ নেবেন ভূপেশ।
মধ্যপ্রদেশ-রাজস্থানের জট কাটার পর শনিবারই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার কথা ছিল।
দিনভর দফায় দফায় ঝাড়খণ্ডের নবনির্বাচিত বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর দাবিদার চারজনের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
কিন্তু জট কাটানো সম্ভব হয়নি। রোববার রায়পুরে রাজীব ভবনে বৈঠকে বসেন নব-নির্বাচিত বিধায়করা।
সেই বৈঠকেই পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন বাঘেল। বাঘেলের সঙ্গেই দৌড়ে ছিলেন অনুরাগ সিংদেও, চরণদাস মহন্ত ও তাম্রধ্বজ সাহু। এনডিটিভি
