বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ইথিওপিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ইথিওপিয়ার সংঘাতময় আবায়েই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি ঘাটিঁতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। 

 

শনিবার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় হতাহতের সবাই ইথিওপীয় সেনা বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর- আনাদলু এজেন্সি।

দুর্ঘটনার পর ইউনেস্কো এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে ২৩ জন ইথিওপীয় সেনা ছিলো। আহত ১০ জনের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটাপন্ন।
 
এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। ইউনেস্কো জানিয়েছে, দেশটিতে জঙ্গিবাদ ও বিদ্রোহীদের দমনে তাদের সঙ্গে প্রায় সাড়ে ৪ হাজার ইথিওপীয় সেনা কাজ করে যাচ্ছেন। তাদেরই একটি দল এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার শিকার হয়েছে।