বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

দরুদ শরীফ পড়ায় শিশুকে গলা কেটে হত্যা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সৌদি আরবের পবিত্র মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)'র রওজা মুবারক জিয়ারতের পথে নিহত হয়েছে শিশু (৬) জাকারিয়া জাবের। 

শিশুটির মায়ের মুখে দরুদ শরীফ শোনার পর গাড়ীর কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনেই শিশুটিকে হত্যা করেছে এক ট্যাক্সি ড্রাইভার।

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এরই মধ্যে শিশুটির জানাজা সম্পন্ন হয়েছে।

 

জানা যায়, শিশুটিকে নিয়ে তার মা একটি ট্যাক্সিতে করে মদিনায় হজরত মুহাম্মদ (সা.)'র রওজা মুবারকের দিকে যাচ্ছিলেন। ট্যাক্সিতে উঠে তিনি দরুদ শরীফ পাঠ করতেই ট্যাক্সি ড্রাইভার জানতে চান তিনি শিয়া মুসলমান কিনা? উত্তরে ওই নারী বলেন- 'জ্বি'।

এরপরই ট্যাক্সি থামিয়ে চালক নিচে নেমে আসে এবং ট্যাক্সির ভেতর থেকে শিশুকে নামিয়ে এনে ভাঙা কাচ দিয়ে মায়ের সামনে শিশুটিকে হত্যা করে। এই দৃশ্য দেখে সেখানেই জ্ঞান হারান মা। 

 

মদিনায় এমন হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বলছে, কতটা উগ্র ও হিংস্র হলে নিষ্পাপ শিশুকে এমন নির্মমভাবে হত্যা করতে পারে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সত্যিই যদি মাজহাবগত কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকে তাহলে বলতে হবে সৌদি সমাজে নৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে চরম অবক্ষয় ঘটে গেছে, দেশটিতে ধর্মীয় উগ্রতা ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে। তারা এ বিষয়ে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।