বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

তেল বিক্রির অর্থ রাশিয়া পাঠাবে ভেনেজুয়েলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

জ্বালানি তেল বিক্রির অর্থ রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সূত্র ও অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানা গেছে। খবর- রয়টার্স।

 

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি পিডিভিএসএ-এর পক্ষ থেকে ক্রেতাদের রাশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সরবরাহ করা হয়েছে।

রাশিয়ার গ্যাজপ্রমব্যাংক এও-তে নতুন এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে। ক্রেতাদের সেই অ্যাকাউন্টে তেল কেনার অর্থ জমা দিতে বলা হয়েছে। জয়েন্ট ভেঞ্চারগুলোকেও একই নির্দেশনা দেয়া হয়েছে। 

 

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভেনেজুয়েলায় হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।