বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ভূমিকম্পে কাঁপলো ইরান ও আমিরাত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানসহ মধ্যপ্রচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ। 

 

স্থানীয় সময় রোববার দুপুর ২টা ৫৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, ইরানের দক্ষিণাঞ্চলের কাশেম দ্বীপে ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল। 

 

ইরানের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, ভূমিকম্প অনুভূত হয়েছে রাস আল খাইমাহ এলাকাতেও।