বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

‘শেষ ঘাঁটি’ রক্ষায় শক্ত প্রতিরোধ গড়েছে আইএস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সিরিয়ায় ‘শেষ ঘাঁটি’ রক্ষায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানিয়েছেন মার্কিন সমর্থিত সিরীয় বাহিনী।

 

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র মুস্তাফা বালি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইএস -এর সবচেয়ে অভিজ্ঞ যোদ্ধারা সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সীমান্তবর্তী বাঘুজ গ্রামে ‘আইএস নিশ্চিহ্নে চূড়ান্ত আক্রমণ’ শুরু করে এসডিএফ।

 

এর আগে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তা নিয়ে এসডিএফ সাম্প্রতিক মাসগুলোতে উত্তরপূর্ব সিরিয়ার বিভিন্ন গ্রাম ও শহর থেকে আইএসদের বিতাড়িত করেছে।

২০১৪ সালে নিজেদের সুসময়ে আইএস ইরাক ও সিরিয়ার বিশাল এলাকাজুড়ে ‘খেলাফত’ কায়েম করেছিল, আয়তনে ওই অংশটি প্রায় যুক্তরাজ্যের সমান বড় ছিল। জঙ্গিগোষ্ঠীটি সেসময় প্রায় ৮০ লাখ মানুষকে শাসন করত বলে জানিয়েছে রয়টার্স।