লেবানন সীমান্তে পিছু হটছে ইসরাইলি বাহিনী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
দক্ষিণ লেবাননের মেইস জাবাল এলাকায় ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা কাঁটাতারের বেড়ার নির্দিষ্ট লাইন পরিবর্তন করতে চাইলে লেবাননের সেনারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এর পর ইসরাইলি বাহিনী সেখান থেকে পিছু হটে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
২০০০ সালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরাইলি সেনারা সরে যাওয়ার পর জাতিসংঘের মাধ্যমে যে সীমান্ত রেখা নির্ধারণ করা হয়েছে তা 'ব্লু লাইন' নামে পরিচিত।
হিজুবুল্লাহ ব্লু লাইনের কাছে টানেল তৈরি করেছে বলে অভিযোগ তুলে সেখানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস সম্প্রতি দাবি করেছেন, ইসরাইল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। যুদ্ধ ইসরাইলের ভেতরে নিতেই এসব টানেল তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
