বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ভারতে ভেজাল মদ খেয়ে নিহত বেড়ে ৯২

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ভারতের উত্তরাখণ্ড প্রদেশে তৈরি বিষাক্ত মদ খেয়ে দুই প্রদেশে ৯২ জনের জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের। মদ তৈরিকারকদের বিরুদ্ধে এখন যৌথ অভিযান শুরু করেছে উভয় প্রদেশের পুলিশ। খবর নিউজএইটিনের।

 

জানা গেছে, মিরাটে ১৮, সাহারানপুরে ৪৬, রুরকিতে ২০ ও কুশীনগরে ৮ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের রাজ্য সরকার। পাশাপাশি চিকিৎসাধীনদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, ওই বিষাক্ত মদ তৈরি হয়েছে উত্তরাখণ্ডে। দুটি রাজ্যেই একই জায়গা থেকে মদ সরবরাহ করা হয়েছিল। প্রথম ৫ জনের মৃত্যু হয় শুক্রবার ভোরে। সাহারানপুরের উমাহি গ্রামে। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক জনের অবস্থা এখনো উদ্বেগজনক।

 

এ ঘটনায় ৩টি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার রাতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশের যৌথ বাহিনী।

এ ঘটনার ৩ দিন আগে উত্তরপ্রদেশের কুশীনগরে বিষমদ খেয়ে মৃত্যু হয় ১০ জনের। ওই ঘটনায় ৯ সরকারি অফিসারকে বরখাস্ত করা হযয়েছে। মৌনি অমাবস্যা মেলা চলাকালীন ওই গ্রামের বাসিন্দারা মদ খেয়েছিলো সেখানে।