বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

মাটির নিচে ৪৩৩ কোটি টাকার সোনা-হীরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

আয়কর দফতরের নজর এড়াতে মাটির নিচে কবর করে পুঁতে রাখা হয়েছিল কোটি কোটি টাকার সোনা, হীরার গহনা। মাটিতে পুঁতে রাখা সেই সোনা, হীরা এবং টাকার মোট মূল্য প্রায় ৪৩৩ কোটি টাকা। 

 

ভারতের চেন্নাইয়ে কবরে লুকিয়ে রাখা এসব মূল্যবান সোনা, হীরা ও নগদ টাকা উদ্ধার করা হয়। কোয়মবত্তূরে ‘ব্রহ্মাণ্ডমাই’ নামে একটি ‘সারাভানা স্টোর’ এবং দুটি প্রোমোটার সংস্থা ‘লোটাস গ্রুপ’ ও ‘জিস্কোয়্যার’ এর অফিসে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে ওই ‘গুপ্তধনের হদিশ পায় দেশটির আয়কর বিভাগ।

কর্মকর্তারা বলেন, সেই টাকা, হীরা ও সোনা রাখা হয়েছিল কয়েকটি কবরে। সেগুলো খুঁড়ে হিসাব বহির্ভূত নগদ ২৫ কোটি টাকা, ১২ কিলোগ্রাম ওজনের সোনা এবং ৬২৬ ক্যারেট ওজনের হীরা উদ্ধার করা হয়েছে। আয়কর দফতরের এই অভিযান একইসঙ্গে চালানো হয়েছিল চেন্নাই ও কোয়মবত্তূরের ৭২টি স্থানে।

 

এসব স্থানে সারাভানা স্টোরের মালিক যোগারাথিনাম পোন্ডুরাই ও তার সহযোগী রামজায়াম ওরফে বালার স্থাবর সম্পত্তি রয়েছে। বালা দুটি প্রোমোটার সংস্থা ‘লোটাস গ্রুপ’ ও ‘জিস্ক্যোয়্যার’ এর মালিক।

আয়কর কর্মকর্তারা বলেছেন, তাদের অভিযানের খবর আগেই পেয়েছিল পোন্ডুরাই ও বালা। পুলিশের কাছ থেকে সেই খবর তারা পায়। তখন তারা একটি এসইউভি গাড়িতে টাকা, সোনা, হীরা চাপিয়ে পালিয়ে যান। পরে সেগুলো দূরের একটি জায়গায় কবরের ভেতর এবং মাটিতে পুঁতে রাখে।