বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ভারতে মদপানে ৩৯ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ভারতের উত্তরাঞ্চলে বিষাক্ত মদপানে ৩৯ জনের মৃত্যু হয়েছে। মিথানল দিয়ে বানানো এ মদে অসুস্থ হয়ে পড়েছেন আরো ২৭ জন। এদর মধ্যে বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

স্থানীয় জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা অশোক কুমার জানান, উত্তর প্রদেশে বিষাক্ত মদপানের দুটি পৃথক ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিবেশী রাজ্য উত্তরখন্ডে মৃত্যু হয়েছে আরো ১৩ জনের। খবর- দ্য ইকোনমিক টাইমস।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব স্বরসতী পূজা উপলক্ষে উৎসবের অংশ হিসেবে এ মদপান করা হয়েছিল। বিষাক্ত মদ তৈরির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮ জনকে আঁটক করেছে। 

 

এছাড়া এ ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে প্রাদেশিক সরকার ১২ পুলিশ সদস্যসহ ৩৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা ভারতে প্রায়ই ঘটে থাকে। কারণ দেশটির দরিদ্র লোকজনদের বেশির ভাগই দাম দিয়ে লাইসেন্স প্রাপ্ত মদ কিনতে পারেন না। ফলে তারা সস্তায় কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন কেমিকেল দিয়ে তৈরি লাইসেন্সহীন মদ কেনেন, যার ফলে মৃত্যুসহ অসুস্থ হওয়ার ঘটনা অহরহ হয়ে থাকে।