বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ব্রাজিলে পুলিশি অভিযানে নিহত ১৩

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও’তে পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ১৩ জন নিহত হয়েছেন। শুক্রবার শহরটির সান্তা তেরেসা এলাকার বেশ কিছু ফ্যাভেলায় (বস্তি সদৃশ্য ছোট ঘর-বাড়ি) দেশটির পুলিশ এ অভিযান চালায়। অভিযানে নিহতরা সবাই অবৈধ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

 

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে ১৪ জন গুলিবিদ্ধ হয়েছিল। তাদেরই ১৩ জনের মৃত্যু হয়েছে। খবর- চ্যানেল নিউজ এশিয়া।

ব্রাজিলের ফ্যাভেলাগুলোতে মাদক ব্যবসায়ীদের বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব ছাড়াও মাদকের চোরাচালান ঠেকাতে পুলিশ অভিযান চালালে প্রায়ই বন্দুক যুদ্ধের এসব ঘটনা ঘটে। 

 

দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার থেকে সান্তা তেরেসা এলাকায় মাদক ব্যবসায়ীদের দুটি দলের মধ্যে বন্দুকযুদ্ধ চলতে থাকার কারণে শুক্রবার তারা সেখানে এ অভিযান চালায়। 

টুইটারে প্রকাশিত এক বার্তায় পুলিশ জানিয়েছে, তাদের অভিযানে ১২ জন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তারা এ অভিযানে ৩টি অ্যাসল্ট রাইফেল, ১২টি পিস্তল ও ৬টি গ্রেনেড উদ্ধার করেছে। 

রাজধানী রিও শহরের মোট ৬০ লাখ জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ ফ্যাভেলায় বসবাস করে। এদের অধিকাংশই অবৈধ মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

২০১৬ সালে শহরটিতে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস আয়োজনের সময় এক জরিপে দেখা যায়, সে বছর শহরটিতে প্রায় ৬৩ হাজার ৮০০টির মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।