টেনে-হিঁচড়ে ট্রেন থেকে নামানো হলো গর্ভবতীকে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
টিকিট না থাকার অভিযোগে সুইডেনের রাজধানী স্টকহোমে হেনস্থার শিকার হয়েছেন কৃষ্ণাঙ্গ এক নারী। ওই নারী গর্ভবতী ছিলেন বলেও জানা গেছে।
সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। পরে সেটা ভাইরাল হয়ে যায়। ওই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংগঠনের কর্মীরাও।
ওই নারীকে ট্রেন থেকে বেরিয়ে আসতে বললেও রাজি না হওয়ায় রীতিমতো টেনে-হেঁচড়ে কামরা থেকে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে থাকেন নিরাপত্তারক্ষীরা।
ট্রেন থেকে বের করার পরে ওই নারীকে জোর করে বসানোর চেষ্টা করা হয় প্ল্যাটফর্মের একটি বেঞ্চে। ওই নারী এবং নিরাপত্তারক্ষীদের পিছনে পিছনে হেঁটে আসতে দেখা যায় ওই নারীর ছোট্ট মেয়েকেও। রীতিমতো আতঙ্ক তার চোখে-মুখেও। কিন্তু তাকেও আলাদা করে বসিয়ে রাখেন নিরাপত্তারক্ষীরা।
ওই ঘটনার ফলে সুইডেনে আফ্রিকান বংশোদ্ভূত অধিবাসীদের প্রতি বর্ণবৈষম্যের অভিযোগ তীব্র হয়েছে। প্রতিবাদ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।
