যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বিস্ফোরণে তরুণ নিহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় ই-সিগারেট বিস্ফোরিত হয়ে উইলিয়াম ব্রাউন নামে এক তরুণ নিহত হয়েছে।
চিকিৎসকরা জানায়, ই-সিগারেট বিস্ফোরণের পর দুই দিন পর গেল ২৯ জানুয়ারি ২৪ বছর বয়সী ওই তরুণ মারা যায়।
জানা যায়, বিস্ফোরণে ই-সিগারেটের ভাঙা টুকরোর আঘাতে উইলিয়ামের ঘাড়ের বাঁ দিকের ধমনী ছিঁড়ে যায় এবং খুলিতে গিয়ে বিদ্ধ হয়।
প্রায় একই ধরনের দুর্ঘটনায় গেল মে মাসে ফ্লোরিডায় এক ব্যক্তি মারা যান। কর্মকর্তারা জানান, সেন্ট পিটার্সবার্গের ৩৮ বছর বয়সী তালমাজে ডি’এলিয়ার ই-সিগারেট বিস্ফোরিত হয়ে তার খুলিতে দুটি ফাটল সৃষ্টি হয়। সেই সঙ্গে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
