মার্কিন অস্ত্র চালান আঁটকে দেয়ার দাবি ভেনেজুয়েলার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি থেকে একটি কার্গো বিমানে করে আসা মার্কিন অস্ত্রের বড় একটি চালান আঁটকে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সরকারের ওপর সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি পুনর্ব্যাক্ত করার কয়েকদিন পরই সেখানে মার্কিন অস্ত্রের চালান আটকানোর এ ঘটনাটি ঘটলো।
গেল ৩ ফেব্রুয়ারী ভেনেজুয়েলান ন্যাশনাল গার্ড ও ন্যাশনাল ইন্টেগ্রেটেড সার্ভিস অব কাস্টমস এন্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (এসইএনআইএটি) এর সদস্যরা দেশটির ভ্যালেন্সিয়া শহরের আর্তুরো মিচেলেনা বিমানবন্দরে অবতরন করা যুক্তরাষ্ট্রের একটি কার্গো বিমান থেকে এ অস্ত্র চালানটি আঁটক করে। - খবর পার্সটুডে’র
বুধবার দেশটির পাবলিক সেফটি ব্যুরো এক টুইট বার্তায় আঁটক করা এ অস্ত্র চালানের একটি ছবি প্রকাশ করে।
চালনটিতে ১৯টি রাইফেল, ১১৮টি অ্যামিউনিশন ক্লিপ, উচ্চ ক্ষমতাসম্পন্ন ৯০টি অ্যামো ও ৯০টি যোগাযোগকারী যন্ত্র রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ অস্ত্র চালানের উৎস বের করতে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।
