বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

বয়স ১০০ না হলে সিগারেট কেনা যাবে না!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

বয়স ১০০ না হলে সিগারেট খাওয়া যাবে না, এমনই একটি বিল আসার ইঙ্গিত মেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে।

 

হাওয়াই প্রশাসনের মতে, সিগারেটকে শরীরের পক্ষে সবচেয়ে ক্ষতিকর বস্তু। তাই পুরোপুরি নিষিদ্ধ না করে বলা হয়েছে, ১০০ বছর বয়সের আগে সিগারেট কেউ কেনা-বেচা করতে পারবেন না।

হাওয়াই-এর বর্তমান আইন অনুযায়ী, ওই প্রদেশে ২১ বছরের কম বয়সীদের সিগারেট কেনা নিষিদ্ধ। এই আইনেই বদল আনবার কথা বলেছেন হাওয়াই-এর ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি রিচার্ড ক্রিগান। 

 

ক্রিগান সংসদে যে বিল উত্থাপন করেছেন তাতে বলা হয়েছে, ২০২০ সালে সিগারেট কেনার ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ৩০ বছর। ২০২১ সালে তা বাড়িয়ে করা হবে ৪০ বছর। সেখানেই থেমে থাকেননি ক্রিগান। তিনি জানিয়েছেন, এই পথে এগিয়ে ২০২২ সালে সিগারেট কেনার ন্যূনতম বয়স হবে ৫০, ২০২৩ সালে ৬০ এবং ২০২৪ সালে ১০০ বছর ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে।

তিনি বলেন, একটি গ্রুপ রয়েছে যারা ভীষণভাবে সিগারেটে আসক্ত। আমি মনে করি, কিছু খারাপ শিল্প-প্রতিষ্ঠান নতুন নতুন ব্যান্ডের সিগারেট তৈরি করে এসব লোকদের ক্রীতদাস বানিয়ে রেখেছে। এটা প্রাণঘাতী।

যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রদেশগুলির তুলনায় হাওয়াইতে এমনিই সিগারেট সংক্রান্ত আইন বেশ কড়া। তবে জরুরি বিভাগের চিকিৎসক এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি রিচার্ড ক্রিগান জানিয়েছেন, তিনি মনে করেন না সিগারেট নিষিদ্ধ করতে বর্তমান আইনগুলি যথেষ্ট শক্তিশালী। তাই যুব সমাজকে এই ক্ষতিকর নেশা থেকে বাঁচাতে নতুন কিছু করবার কথাই ভেবেছিলেন তিনি। 

দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগের তথ্য মতে, এই ধূমপান যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৫ লাখ ব্যক্তির মৃত্যুর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী।