বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

রোহিঙ্গা গণহত্যায় ইসরাইল জড়িত!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের অধিবাসী রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো গণহত্যা ও দমন অভিযানে ইসরাইলের ভূমিকা থাকার খবর দিয়েছে মার্কিন নিউজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আল-মনিটর।

 

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়েবসাইটটি জানায়, ইসরাইল মিয়ানমারের সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখে রোহিঙ্গা মুসলমান হত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আল-মনিটর আরো জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ইসরাইলসহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে যে রোহিঙ্গাদের হত্যা করেছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে।

 

২০১৭ সালের আগস্ট মাস থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির উগ্র বৌদ্ধরা রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ চালায়।

ওই দমন অভিযানে অন্তত ছয় হাজার নিরীহ রোহিঙ্গা নিহত ও আরো আট হাজারের বেশি আহত হন। এছাড়া সহায়-সম্বল হারিয়ে প্রাণ ও সম্ভ্রম বাঁচাতে প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান।

জাতিসংঘ মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জাতিগত গণহত্যা’ চালানোর জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করেছে। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী হিসেবেও উল্লেখ করেছে জাতিসংঘ।

রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখায় খোদ ইসরাইলেও দেশটির সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা চলছে।