বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় বিজাপুর জেলার এক বনের ভেতর এ ঘটনা ঘটে। 

 

বৃহস্পতিবার সকালে মাওবাদীদের একটি প্রশিক্ষণ শিবিরে এ অভিযান পরিচালনা করে। 

পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

এনডিটিভির প্রতিবেদনে অনুযায়ী, বৃহস্পতিবার বনের মধ্যে অবস্থিত এক প্রশিক্ষণ শিবিরে মাওবাদী বিরোধী অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল। স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) সমন্বিতভাবে এ অভিযান চালায়।

এদিকে বিজাপুর জেলার পুলিশ সুপার মোহিত গার্গ বলেছেন, আমাদের ওই অভিযানে ১০ জন মাওবাদী নিহত হয়েছেন। তাছাড়া ঘটনাস্থল থেকে ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বিপ্লবী নেতা মাও সেতুংয়ের অনুপ্রেরণায় মাওবাদীরা। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি অভিহিত করে তাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালালে মাঝে মধ্যেই মাওবাদী নিহত হওয়ার খবর পাওয়া যায়।