বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

নিমপাতার ৬ ঔষধিগুণ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নিমপাতার গুণের কথা আমরা কে না জানি।নিমপাতা হচ্ছে এমনি একটি পাতা যার পাতা থেকে শুরু করে ডাল সবই কাজে লাগে।

এছাড়া নিমের কাঠ অত্যন্ত শক্ত। উইপোকা বাসা বাঁধে না। ফলে নিম কাঠে কখনও ঘুণ ধরে না।তাই নিম কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করলে দীর্ঘস্থায়ী হয়।

আসুন জেনে নেই নিমের ৬ ঔষধিগুণ।

ত্বক ও চুল

ত্বক ও চুলের যত্নে নিম পাতার জুড়ি নেই।নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে। নিমপাতা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী। যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। এছাড়া ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে ত্বকে সুরক্ষায় করে নিমপাতা।

ব্রণের সমস্যা

আমাদের অনেকের ব্রণের সমস্যা রয়েছে।ব্রণের সমস্যায় নিমপাতা বেটে লাগাতে পারলে ভাল ফল মেলে।তাই মুখে ব্রণ হলে নিমপাতা বেটে লাগাতে পারেন।

এছাড়া নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়।

দাঁতের যত্নে

নিমের ডাল দাঁতের জন্য খুবই উপকারী। মুখের দুর্গন্ধ ও দাঁতের ফাঁকে জীবাণুর সংক্রমণ রোধে নিম বেশ কার্যকরী।এছাড়া শরীরের ক্ষত স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।

চুলকানি

চুলকানি খুবই একটা অস্বস্তিকর রোগ।চুলকানি যখন সহ্যের সীমানা ছাড়িয়ে যায় তখন নিমপাতা বেটে লাগাতে পারে।এছাড়া মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।

গায়ের দুর্গন্ধ

নারী ও পুরুষ উভয়ে ঘামের দুর্গন্ধ দূর করতে নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।তাই যাদের ঘামের দুর্গন্ধ বেশি হয় তারা নিমপাতা দিয়ে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন।

নিম পাতার বড়ি

নিমপাতা বেটে রোদে শুকিয়ে বড়ি বানাতে পারেন। এই বড়ি প্রতিদিন খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য, চুলকানি ও লিভারের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে।