সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

নিরবের ঘরে নতুন অতিথি

ডেস্ক রিপোর্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নিরবের ঘর আলো করে নতুন অতিথি এলো। আবারও কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ১৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নিরবের স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। একটু দেরিতেই সুখবরটি জানিয়েছেন নিরব ।

নিরবর জানালেন, বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। এরই মধ্যে কন্যার নামও রাখা হয়েছে। নিরব তার দ্বিতীয় কন্যার নাম রেখেছেন সুহাইমা হোসেন যুওয়াইনাহ্।

নিরব বলেন, ‘আল্লাহর রহমতে মা-মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। আবারও সন্তানের বাবা হলাম। আমাদের আরেক মেয়েকে পেয়ে আমরা অনেক খুশি। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।’

২০১৪ সালের ফেব্রুয়ারিতে নিরব-ঋদ্ধির পরিচয় হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তাদের প্রথম কথা, ২১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা। এরপর ধীরে ধীরে তাদের যোগাযোগ প্রেমে রূপ নেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। ২০১৭ সালের ২৩ মে তাদের ঘরে প্রথম সন্তান সোয়াইদা হোসেন যুহাইবাহর জন্ম হয়।