সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

শীতে চোখের সুরক্ষায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

শীতে অনেকেই চোখ ব্যথার কথা বলেন। আসলে এই সময়টা চোখের আদ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়। ফলে অনেক সময় চোখে ব্যথা হতে পারে। 

 

শীতে চোখের সুরক্ষায় যা করতে হবে: 

•    চোখের ও ক্লান্তি দূর করতে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে
•    সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ২০ বার চোখে পানির ঝাপটা দেয়া 
•    একইভাবে রাতেও ২০ বার চোখে পানির ঝাপটা দিন 
•    প্রতিবার চোখে ধোয়ার পরে অবশ্যই ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন
•    রাতে আন্ডার আই ক্রিম লাগিয়ে ঘুমাতে যান 
•    কম্পিউটারে কাজ করলে বা বই পড়ার ফাঁকে ফাঁকে চোখের ব্যায়াম করে নিন। চোখ বন্ধ করে আস্তে আস্তে খুলে দৃষ্টি চারপাশ ঘোরাতে থাকুন 
•    সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি ও ধুলা থেকে রক্ষা পেতে চশমা বা সানগ্লাস ব্যবহার করুন
•    এক দৃষ্টিতে তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখের পাতা পড়তে দিন। এতে চোখ পরিষ্কার ও পিচ্ছিল থাকবে
•    ক্লান্তি কাটবে এবং চোখের তলার কালি কমাতে আলু বা শসা গ্রেট করে চোখের ওপর দিয়ে ১০ মিনিট রাখুন 
•    প্রচুর পানি পান করুন ও প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ খাবার রাখুন।


চোখে কোনো সমস্যা হলে কখনোই অবহেলা করা যাবে না। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।