রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

কাশ্মিরে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ভারত শাসিত কাশ্মিরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতের এই ভূমিকম্প ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়।

 

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১০.১৭ মিনিটে শুরু হয়ে প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্পটি। এসময় আতঙ্কিত হয়ে মানুষ ঘর থেকে বের হয়ে আসে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো শ্রীনগর থেকে প্রায় ১১৮ কিলোমিটার উত্তরপশ্চিম কাশ্মিরে মাটির ৪০ কিলোমিটার গভীরে।

 

পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, ইসলামাবাদের কয়েকটি অঞ্চল ছাড়াও খাইবার পাখতুনওয়ালা, পাঞ্জাবে মাঝারিমানের কম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তানেও ভূমিকম্পের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।