নতুন চন্দ্র বছরকে স্বাগত জানাল চীন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
চীনা পঞ্জিকায় যুক্ত হলো আরো একটি নতুন বছর। নতুন এ চন্দ্র বছরকে স্বাগত জানিয়ে উৎসব আমেজের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছে চীন। চীনা রাশিচক্রের চিহ্ন অনুযায়ী নতুন এ বছরকে বলা হচ্ছে ‘শূকরের বছর’, গেল বছরটি যেমন ছিলো ‘কুকুর’ এর।
চীনা পঞ্জিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিন হলো এ চন্দ্র নববর্ষের দিনটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা কোটি কোটি চীনা নাগরিক এ দিনটি উদযাপনের লক্ষ্যে নিজ দেশে পরিবারের কাছে ফিরে আসেন। আর এ বাড়ি ফেরাকে কেন্দ্র করে বিশ্বে সবচেয়ে বৃহৎ বার্ষিক অভিবাসন ঘটে থাকে।
.jpg)
চীনা কর্তৃপক্ষ ধারণা করছে, নতুন চন্দ্র বছর উপলক্ষে দেশটির মূল ভূখণ্ডে আগামী ৪০ দিনের মধ্যে গাড়ি, ট্রেন ও বিমান মিলিয়ে প্রায় ৩ বিলিয়ন ভ্রমণের ঘটনা ঘটতে পারে।
.jpg)
নববর্ষের আগের দিন চীনের লোকজন তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়। তারা একসঙ্গে বসে খাবার খায় ও প্রার্থনা করে। এরপর তারা তাদের দেশের টিভি চ্যানেলে সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠানগুলো পরিবারের সঙ্গে বসে উপভোগ করে।
.jpg)
নতুন বছর উপলক্ষে পরিবারের বড়রা শিশুদেরকে সৌভাগ্য প্রাপ্তির জন্য লাল খামে ভরে টাকা উপহার দেয়।
.jpg)
নববর্ষ উপলক্ষে চীনের বিভিন্ন সুপার মার্কেটগুলোতে ঐতিহ্যবাহী পিঠা ও ট্যাঙ্গারিন নামক কমলা-লেবুর মতো বিশেষ এক ধরনের ফল বিক্রি হয়। এ সময়ে দেশটির সড়কসহ বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী সিংহ নাচের আয়োজন হয়।
.jpg)
চীন ছাড়াও লন্ডন, সিডনি, লস অ্যাঞ্জেলেস, ভ্যাঙ্কুভারসহ বিশ্বের বিভিন্ন শহরে উৎসবমুখর পরিবেশে চীনা নববর্ষ উদযাপিত হয়।
