বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

জড়িয়ে ধরেই মাসে লাখ টাকা উপার্জন করেন এই নারী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিশ্বে এখনো অদ্ভুত কিছু পেশার প্রচলন রয়েছে। এরমধ্যে কোনটা হাস্যকর, কোনটা ভংঙ্কর, আবার কোনটা রহস্যজনক। কিন্তু এক ভিন্ন ধরণের পেশা বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। তিনি শুধু জড়িয়ে ধরেই মাসে লাখ লাখ টাকা উপার্জন করেন।

 

তার একটি ওয়েবসাইট রয়েছে, সেটার মাধ্যমে তিনি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেন। গ্রাহকদের সঙ্গে চার ঘন্টা করে সময় কাটান তিনি। এ সময়ে তার কাজ হল শুধু গ্রাহকদের জড়িয়ে ধরা। এর জন্য গ্রাহকদের কাছ থেকে তিনি ৮০ মার্কিন ডলার (সাড়ে ৬হাজার টাকা) ফি নেন। এভাবে তিনি প্রতি সপ্তাহে ৪৫ ঘণ্টা গ্রাহকদের সঙ্গে সময় কাটান। আর তাতেই মাসে তার আয় হয় কয়েক লক্ষ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী জানান, বিষয়টি পুরোই বৈজ্ঞানিক। যেমন সামনে থেকে জড়িয়ে ধরাকে বলে কাডলিং। পিছন থেকে জড়িয়ে ধরার নাম স্নুপিং। আর জড়িয়ে ধরে শুয়ে পড়াকে বলা স্নুগলিং। এই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেই মানুষের একাকিত্ব কাটাতে সাহায্য করছেন রবিন। তবে সঙ্গে একটা শর্তও রাখেন। আগেই তিনি গ্রাহককে জানিয়ে দেন যে সেশনের সময় তিনি পুরো পোশাকেই থাকবেন।