বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

পড়ার খরচ চালাতে কুমারিত্ব বিক্রি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

নিজের কুমারিত্ব বিক্রি কথাটা শুনতে অবাক লাগে। কিন্তু বর্তমান বিশ্বে যেন এটা খবরের শিরোনামে পরিণত হয়েছে। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি।

 

এক মার্কিন তরুণী নিজের পড়াশোনার খরচ চালাতে তার কুমারিত্ব বিক্রি করলেন। জিসেল নামের ওই ছাত্রী পার্ট টাইমে মডেলিং করেন।

জিসেলের দাবি, আবুধাবির এক ব্যবসায়ীর কাছে ৩০ মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ ডলারে কুমারিত্ব বিক্রি করেছেন তিনি। বাংলাদেশি টাকায় যার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা।

 

জিসেল জার্মানির একটি এসকর্ট ওয়েবসাইটের মাধ্যমে নিলামে তুলেছেন তার ‘ভার্জিনিটি’।

জানা যায়, আবুধাবির ওই ব্যবসায়ী সব চেয়ে বেশি দামে কিনে নেন জিসেলকে। দ্বিতীয় সর্বোচ্চ দাম দিতে চেয়েছিলেন হলিউডের কোনো এক অভিনেতা। তৃতীয় সর্বাধিক ১৮ লাখ ডলার দাম দিতে চেয়েছিলেন এক রাশিয়ান রাজনীতিবিদ। তার দাম ছিল ২৪ লাখ ডলার।

মাত্র ১৯ বছরের ওই মডেল নিজেই একটি ভিডিও আপলোড করেছেন। সেখানেই তিনি ব্যাখ্যা দিয়েছেন যে নিজের স্কুলের পড়াশোনা চালানোর জন্য ও ভবিষ্যতে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ওই টাকা তুলেছেন।

তিনি আরো বলেন, নিজের শরীর নিয়ে সে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার।

জিসেল বলেছেন, আমি ভাবিনি যে নিলামে এত দাম উঠবে। স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা। 

এই কাজের জন্য ওয়েবসাইট ব্যবহারকেই নিরাপদ মনে করেছেন জিসেল। ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করার সময় জিসেলকে নিরাপত্তা দেবে ওই এজেন্সি।