বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১১

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি শপিং মলে গাড়ি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।

 

সোমবার দেশটির একাধিক সরকারি অফিস সংলগ্ন মলটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে কাতার-ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

 

আহমেদ মোয়ালিন আলি নামের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহতদের কয়েকজন হামারওয়েনে বাজারের মোগাদিসু শপিং মলে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিতে মারা যান। 

সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত কেন্দ্রীয় সরকারকে সরিয়ে দেশটিতে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করাই লক্ষ্য আল-শাবাবের। সশস্ত্র গোষ্ঠীটি এর আগে নিয়মিতভাবে এই ধরনের অনেক হামলার দায় স্বীকার করেছে। কিন্তু আল শাবাব তাৎক্ষণিক এই হামলার দায় স্বীকার করেনি।