বুধবার   ২২ জুলাই ২০২৬   শ্রাবণ ৭ ১৪৩৩   ০৬ সফর ১৪৪৮

সিঙ্গাপুরে দেখানো হবে ‘দহন’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

এখনো দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিয়াম ও পূজা অভিনীত ‘দহন’। দুই সপ্তাহ আগে কানাডায় প্রদর্শিত হয়েছে ছবিটি। এবার সিঙ্গাপুরে প্রদর্শিত হবে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি সেখানে ৫ ও ৬ ফেব্রুয়ারি দেখানো হবে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবু বকর জানান, সিঙ্গাপুরের কার্নিভাল সিনেমা ও পুঙ্গলে ছবিটির চারটি শো হবে।

আবু বকর বলেন, ‘দেশে দহন বেশ আলোচিত হয়েছে। এ কারণে দেশের বাইরে বাংলা ভাষাভাষী দর্শকের কাছে আগ্রহ তৈরি হয়েছে ছবিটি ঘিরে। কানাডায় বেশ প্রশংসা পেয়েছে। সামনে মধ্যপ্রাচ্যেরও বেশ কয়েকটি শহরে প্রদর্শিত হবে এটি। এভাবেই সারা বিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে যাবে বাংলা সিনেমা।

‘দহন’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নীমা রহমান, ফজলুর রহমান বাবু, মম, শিমুল খান, রিপা রাজ প্রমুখ।