রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

নাজিব ফের গ্রেফতার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) তহবিলে আর্থিক কেলেঙ্কারি ঘটনায় ফের গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে।

রাষ্ট্রীয় ওই তহবিলের একটি অডিট রিপোর্টে গরমিলের কারণে অধিকতর তদন্তের জন্য সোমবার তাকে গ্রেফতার করে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি)। খবর মালয় মেইলের।

এমএসিসির একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে পুত্রজায়ায় এমএসিসি সদর দফতরে আসার পরপরই নাজিব গ্রেফতার হন।

৬ ডিসেম্বর এ মামলায় তাকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এমএসিসি’র কর্মকর্তারা।

এর আগে জুলাই ও সেপ্টেম্বর দু’দফায় নাজিবকে গ্রেফতার করেছিল এমএসিসি।