রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার ভারতের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দেবে ভারত।

সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সোলিহের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের সফরে এখন ভারতে রয়েছেন সোলিহ।

যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দেব।

এই সহযোগিতা বাজেটে সমর্থন, মুদ্রা বিনিময় চুক্তি ও লাইন অব ক্রেডিট হিসেবে দেয়া হবে। সেপ্টেম্বরে মালদ্বীপের সাধারণ নির্বাচনে জয়ী হন সোলিহ।