রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

যুক্তরাষ্ট্রের ভোটাভুটির নিন্দা সৌদির

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন সিনেটের ভোটাভুটিকে অশোভন হস্তক্ষেপ হিসেবে অ্যাখ্যা দিয়েছে সৌদি আরব।

‘খাসোগি হত্যাকাণ্ড একটি অপরাধ’- সম্প্রতি প্রকাশিত সিনেটের এমন অবস্থান প্রত্যাখ্যান করেছে দেশটি।

সোমবার এক বিবৃতিতে নিজেদের এ অবস্থান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেট যে অবস্থান প্রকাশ করেছে, তা অপ্রমাণিত দাবি ও অভিযোগের ওপর ভিত্তিতে করা হয়েছে। এতে সৌদি কিংডমের অভ্যন্তরীণ বিষয়ে অশোভন হস্তক্ষেপ করা হয়েছে, যা কিংডমের আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূমিকার ক্ষতি করেছে। তাই সৌদি আরব তা প্রত্যাখ্যান করছে।’