তিন দিন ধরে লিফটে বন্দী, এরপর...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ভবনে লিফট বিকল হয়ে আটকে পড়েন ম্যারিটস ফর্টালিজা নামে ৫৩ বছর বয়সী এক মহিলা। ওই ভবনটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যাঙ্কার ওয়ারেন স্টিফেনসের। ওই সময় স্টিফেনস ও তার পরিবার ছুটি কাটাতে ঘুরতে যান।
শুক্রবার রাতে ওই ভবনের পরিচারিকা ম্যারিটস ফর্টালিজা লিফটের ভিতর ঢোকে। এর পর তিন ও চার তলার মাঝে লিফট বিকল হয়ে পড়ে। জরুরি এলার্মও কাজ করেনি।
সোমবার সকালে যখন ডেলিভারি বয় লিফট ব্যবহার করতে গিয়ে বিকল দেখেন, তত্ক্ষণাৎ খবর দেন স্টিফেন্সের পরিবারের সদস্যদের। এরপর ৯১১-এ কল করে বিপর্যয় মোকালিবাল দফতরের কর্মীদের ডাকা হয়। লিফটের মেরামত করতে গিয়ে দেখেন এক নারী আটকে রয়েছে। তাকে উদ্ধার করে তড়ঘড়ি হাসপাতলে ভর্তি করা হয়। জানা গিয়েছে, সুস্থ রয়েছেন ওই নারী।
এ ঘটনা নিয়ে তদন্ত করছে নগর ভবন কর্তৃপক্ষ। বাড়ির মালিক ওয়ারেন ও হ্যারিয়েট স্টিফেনস জানিয়েছেন, তাদের বাসায় ১৮ ঘণ্টা কাজ করতেন ওই নারী।
