বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ভেনেজুয়েলায় কূটনীতিক ও বিরোধী নেতাকে হুমকি দিলে ব্যবস্থা: যুক্তরা

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪০ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

কোনো মার্কিন কূটনীতিক ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে হুমকি দিলে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার এক টুইটবার্তায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, এ ধরনের হুমকি আইনের শাসনের প্রতি মারাত্মক অবমাননা।

যুক্তরাষ্ট্রসহ আরও ২০টি দেশ নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট দাবি করা ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোর প্রতি সমর্থন জানানোর পর বোল্টন একথা বলেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবশ্য যেকোনো হুমকি প্রত্যাখ্যান করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

তবে তার এ আহ্বানে সাড়া দেননি হুয়ান গুইদো ও আন্তর্জাতিক প্রতিপক্ষ। গুইদো বরং আগামী বুধ ও শনিবার দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন।

ভেনেজুয়েলা-পাল্টা ব্যবস্থা-যুক্তরাষ্ট্র
নিকোলাস মাদুরো (বামে), হুয়ান গুইদো (ডানে)
নির্বাচনের পর চলতি মাসের শুরুর দিকে মাদুরো দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। বিরোধী দলের আন্দোলন নির্বাচনের আগে থেকে চললেও শপথের পর থেকে তা প্রতিবাদ-বিক্ষোভে রূপ নেয়।

ভেনেজুয়েলার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বয়কটও করেছে বিরোধী দল।