নতুন আইন: তিন তালাকে ৩ বছর জেল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
ভারতের লোকসভায় তালাক নিয়ে নতুন আইন পাশ হয়েছে। এবার তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এখন থেকে তিন তালাক দিলে ভারতে তিন বছরের কারাদণ্ড হবে। খবর জিনিউজ'র
এর আগে আরও একবার লোকসভায় পাশ হয়েছিল তিন তালাক বিল। কিন্তু আটকে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়। বিলের একাধিক জায়গায় আপত্তি ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলের। তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের যে বিধান রাখা হয়েছিল, সেটা নিয়ে আপত্তি তোলেন অনেকে। তাদের যুক্তি ছিল, স্বামীর কারাদণ্ড হলে সাবেক স্ত্রীকে ভরণপোষণ কীভাবে দেয়া হবে। একই সঙ্গে জামিনের সংস্থান রাখারও দাবি জানায় একাধিক দল।
লোকসভায় পাশ হওয়া আগের বিলের সংশোধনীগুলোকে নিয়ে তৈরি করা হয় অধ্যাদেশ। এবার সেই অধ্যাদেশের ভিত্তিতেই আনা হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে।
