রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

এবার মরক্কোতেও ছড়িয়ে পড়েছে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফ্রান্সে গত বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান ইয়েলো ভেস্ট বিক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতেও। সোমবার দেশটির সরকারী ও বেসরকারী উভয় সেক্টরের টেকনিশিয়ানরা রাজধানী রাবাতে জড়ো হয়ে বেতন-ভাতা বৃদ্ধি ও জীবন মানের আরো উন্নয়নের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করে।

দেশটির ‘টেকনিশিয়ান ইউনিয়ন’ এর উপ-প্রধান জোহাইর আসকিরিবা বলেন, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের টেকনিশিয়ানরা ইয়েলো ভেস্ট পরিধান করে এ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে। এ কর্মসূচিটি আগামী মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। - খবর ইয়েনিসাফাকে’র

তিনি আরো জানান, তাদের দাবি-দাওয়া নিয়ে সরকারের সাথে আলোচনার সব প্রচেষ্টা ভেস্তে যাওযার পরই তারা এ বিক্ষোভ আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এ বিক্ষোভ থেকেও যদি তাদের দাবি-দাওয়া মেটানো না হয়, তবে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর তারা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিবেন বলে হুশিঁয়ারী উচ্চারন করেছেন।