বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬   বৈশাখ ২৪ ১৪৩৩   ২০ জ্বিলকদ ১৪৪৭

ফেলে দেয়া ভাত থেকে সুস্বাদু মিষ্টি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

বড় পরিবার বা গৃহস্থ বাড়িতে ভাত একটু বেশি রান্না না করলে, খাবার সময় কম পড়ার সম্ভাবনা থেকে যায়। সেই আশঙ্কা থেকে একটু বেশি করে ভাত রান্না করতে হচ্ছে।

 

আবার ধরুন আপনি পরিবারসহ সন্ধ্যায় মার্কেটে গেছেন কেনাকাটা করতে। শপিং করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছে বাচ্চারা। ফলে তাদেরকে চাঙ্গা করতে আপনি ঢুকে পড়েছেন রেস্তরাঁয়। ব্যস, এতে করে বাড়িতে আসার পর কারোর খাওয়ার ইচ্ছা নেই।

এভাবে বাসায় রান্না করে রাখা ভাত দিনের পর দিন ফ্রিজে জমেই চলছে। এত ভাত ফেলে দিতে হবে এটা ভেবে মন খারাপ আপনার। হওয়াটাই স্বাভাবিক।

কিন্তু, কী জানেন? ওই ভাত ফেলে না দিয়ে বরং খুব সহজেই তা থেকে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মিষ্টি।

চলুন জেনে নেয়া যাক, ভাতের রসগোল্লা তৈরির প্রণালী-

ভাতের রসগোল্লা তৈরির উপকরণ:

১. ভাত পরিমাণ মত

২. এক চামচ ময়দা

৩. এক চামচ গুঁড়ো দুধ

৪. এক চামচ ঘি

৫. দেড় কাপ চিনি

৬. তিন কাপ পানি

ভাতের রসগোল্লা তৈরির প্রণালী:

প্রথমে একটি বাটিতে ভাত নিন। ভালো করে হাত দিয়ে চটকে নিন ভাতগুলো। একটি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করুন। এরপর একটি ফ্রাইং প্যানে ঘি ঢালুন। ভাতের ওই পেস্টটি ওই প্যানে ঢেলে দিন। হালকা আঁচে ভাতের পেস্টটি নাড়াচাড়া করুন। সোনালি রং হয়ে গেলে গ্যাস বন্ধ করুন।

এবার অন্য একটি পাত্রে ময়দা ও গুঁড়ো দুধ ঢালুন। ভাতের সঙ্গে মিশিয়ে নিন। এবার ছোট ছোট লেচি তৈরি করুন। আলাদা একটি পাত্রে চিনির রস তৈরি করে নিন। এবার ওই লেচিগুলো চিনির রসে ফেলে দিন। ১০ মিনিট পর রস ছেঁকে লেচিগুলো তুলে নিন। খেয়ে দেখুন ছানার তৈরি রসগোল্লাকেও হার মানাবে এই মিষ্টি।