শনিবার   ০৪ জুলাই ২০২৬   আষাঢ় ১৯ ১৪৩৩   ১৮ মুহররম ১৪৪৮

ভোটের দিন ‘ছুটি’

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন অফিস আদালত সব বন্ধ থাকবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

 

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।