পুরনো জিন্স প্যান্টে হবে গাছ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার
অনেকেই ঘরে পাশে বা বারান্দাতে তৈরি করতে চান বাগান। কারণ এই সবুজ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি ঘরের পরিবেশকেও করে বিশুদ্ধ। আর সারা দিনের কাজের পর তা মনে প্রশান্তি এনে দিতেও করে দারুণ কাজ। তবে গাছ লাগানো তা অনেক সময়ের ব্যাপার। টব, মাটি, সারসহ অনেক কিছুই প্রয়োজন হয়। কিন্তু শুনে অবাক হলেও সত্য যে আপনার ব্যবহার করা পুরনো সিন্স প্যান্টেই গাছ লাগাতে পারবেন এবং তা দেখতেও হবে একেবারেই আলাদা। টবের পরিবর্তে জিন্সে গাছ লাগাবেন কীভাবে সে পদ্ধতি জেনে নিন।
প্রথমে পুরনো একটি জিন্স নিন। এবার জিন্সটি উল্টে ফেলুন। জিন্সের পিছনের পকেটের কাছ পর্যন্ত সেলাই করুন এবং ওই জায়গায় লাগান একটি কাপড় বা বাটি। বাটির নিচে একটি ছোট ছিদ্র থাকা প্রয়োজনীয়।
এবার ওই এলাকার অর্ধেক পর্যন্ত মাটি দিন। সামান্য পানিও দিতে পারেন। ওই মাটিতেই লাগিয়ে ফেলুন গাছের চারা। নিচের দিকে ভার রাখার জন্য লাঠি, বা রড জাতীয় কিছু ব্যবহার করুন।
কিছুদিনের মধ্যেই দেখবেন মাটির টবের পরিবর্তে ব্যবহৃত পুরনো জিন্সের ভিতর থেকে গাছের চারা বেড়ে উঠছে। সঠিক সময় গাছ লাগালে এবং সামান্য যত্ন নিলেই ফুলেরও দেখতে পারবেন।
ছোট বারান্দায় টব বসালে জায়গা আরো কমে যায়। কিন্তু টবের পরিবর্তে জিন্সের মধ্যে গাছ লাগালে জায়গাও বাঁচবে আর সুন্দরও লাগবে। কারণ জানালা বা গ্রিলে চাইলে ঝুলিয়ে দিতে পারেন এই জিন্স সহ গাছ।
