শুক্রবার   ১৫ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩   ২৮ জ্বিলকদ ১৪৪৭

হট অবতারে সুইমিং পুলে ‘ঝুমা বউদি’র উষ্ণতা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

বাঙালির কাছে তিনি ‘ঝুমা বউদি’। বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগু, ওড়িয়া ছবিতেও তিনি মুখ দেখিয়েছেন। কিন্তু তাকে সবচেয়ে বেশি তারকাখ্যাতি দিয়েছে ভোজপুরী ছবি। বলছিলাম মোনালিসা বিশ্বাসের কথা।

সোশ্যাল মিডিয়াতেও তিনি অসম্ভব জনপ্রিয়। নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন। সেই পোস্টগুলিও ‘ভাইরাল’ হয়ে যায় দ্রুত। এবার সেই ধারাবাহিকতায় ভাইরাল হলো তার বিকিনি পরিহিত ছবি। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করতেই লাইকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

 

1.হট অবতারে সুইমিং পুলে ‘ঝুমা বউদি’র উষ্ণতা!

সুইমিং পুলে ঝুমা বউদি’র উষ্ণতা

ছবিতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার সমুদ্র পাড়ে একটি রিসোর্টের সুইমিং পুলে বিকিনি পরে ধরা দিয়েছেন নায়িকা। আর এমন পোষাকে বেশ হট অবতারেই ঝুমা বউদি হাজির হয়েছেন বলে কমেন্ট করেছেন তার ভক্তকুল।

এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কায়। স্বামী বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গে ছুটি কাটানোর ছবিই তিনি শেয়ার করেছেন।

দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষেই এই সফর। আর সেই সফরেই বিকিনি পরিহিত মোনালিসা মন জয় করলেন নেটিজেনদের।