বিকালের নাশতায় পুডিং
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
বিকাল হলে হালকা খিদে পায় সবারই। তাই বিকালের নাশতায় চাই হালকা কোনো খাবার। তবে তা হতে হবে অবশ্যই স্বাস্থ্যসম্মত। বিকালের নাশতায় রাখতে পারেন স্পেশাল পুডিং।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন স্পেশাল পুডিং।
যা লাগবে
কনডেন্সড মিল্ক দুটি, লিকুইড দুধ আধা কাপ, ডিম ১২টি, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, সবুজ রং সামান্য, হলুদ রং সামান্য, চিনি আধা কাপ, পানি দুই টেবিল চামচ।
যেভাবে করবেন
পানি ও চিনি দিয়ে প্রথমে ক্যারামেল তৈরি করে নিন। তারপর মিক্সিং বোলে ডিম, কনডেন্সড মিল্ক, লিকুইড দুধ একসঙ্গে বিটার দিয়ে মিক্স করুন। তারপর দুই ভাগ করে নিন। একভাগ বিশ্রণে হলুদ রং, আরেকভাগ মিশ্রণে সবুজ রং মিশিয়ে নিন।
ক্যারামেল করা মোল্ডে হলুদ মিশ্রণ ঢেলে ১৬০হ্ন সে. তাপমাত্রায় ইলেক্ট্রিক ওভেনে এক ঘণ্টা বেক করুন। এক ঘণ্টা পর সবুজ মিশ্রণ ঢেলে আরও এক ঘণ্টা বেক করুন। তারপর ঠাণ্ডা হলে মোল্ডের চারপাশ চাকু দিয়ে কেটে উল্টিয়ে কিউব করে কেটে পরিবেশন করুন।
