আদালতে ১৯ মিলিয়ন ইউরো জরিমানা দিতে রাজি রোনালদো
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদ আদালতে ১৮ দশমিক ৮ মিলিয়ন ফাঁকি দেওয়া কর দিতে রাজি হয়েছেন। এ নিয়ে আদালতে তার সঙ্গে চুক্তি হয়। খবর বিবিসি
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আদালতের বাইরে রোনালদোর সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ হয়। পরে তিনি হেঁটে আদালতে যান। বিবিসি একটি ভিডিও প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, আদালতের সঙ্গে রোনালদোর অগ্রিম এ চুক্তি হয়েছে এতে ২৩ মাসের সাজার বিষয়ের কথাটিও উল্লেখ রয়েছে। তবে সাজার বিষয়টি নিয়ে কী হবে তা পরিষ্কার করা হয়নি প্রতিবেদনে। যদিও স্পেনে দণ্ডপ্রাপ্তদের দুই বছরের নিচে শাস্তির বিধান নেই।
এর আগে স্পেনে কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই বছরের জেল হয়েছে আর তার সঙ্গে জরিমানাও হয়েছে। জরিমানার পরিমাণ ১৯ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি টাকা।
৩৩ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে চারটি কর জালিয়াতির মামলা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে তিনি প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে জানা যায়। এদিকে সদ্য নতুন ক্লাব জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এমন সময় খারাপ এই সংবাদ শুনতে হলো তাকে।
তবে এই মামলায় জেলে যেতে হচ্ছে না সাবেক রিয়াল তারকাকে। শুধু সুদসহ করের পুরোটা শোধ দিয়ে দিলেই হবে। তারপর এই মামলার মীমাংসার বিষয়ে অনুমোদন দেবে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।
