রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

মুক্তসমাজের শত্রু জিনপিং

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মুক্ত ও স্বাধীন সমাজের জন্য ভয়ংকর শত্রু বলে মন্তব্য করেছেন হাঙ্গেরি বংশোদ্ভূত মার্কিন ধনকুবের ব্যবসায়ী ও বিনিয়োগকারী জর্জ সরোজ।

তিনি বলেন, চীন শুধু একটি একনায়কতান্ত্রিক দেশই নয়। এটা সবচেয়ে ধনী, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে উচ্চ প্রযুক্তিসম্পন্ন একটি দেশও।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৃহস্পতিবার বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, উচ্চ প্রযুক্তিসম্পন্ন একটি দেশের প্রেসিডেন্ট হয়েও দেশের নাগরিকদের প্রকৃত ও স্বাধীনতা চান না তিনি।

সরোজের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। খবর এএফপির।