আন্দামানে নতুন বিমানঘাঁটি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
চীনের সামরিক গতিবিধির ওপর নজরদারি বাড়াতে আন্দামানে আরও একটি বিমানঘাঁটি চালু করলো ভারত।
দ্বীপ রাজ্যে এটি চতুর্থ এয়ার বেস। কার্যত গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্ট্র্যাটেজিক পয়েন্ট মালাক্কা প্রণালীর ওপর নজর রাখার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা নেবে এই এয়ার বেস, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নয়া এই এয়ার বেসের নাম দেয়া হয়েছে ‘কোহাসা’।
পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে ১০০০ কিলোমিটারের রানওয়ে তৈরি হয়েছে।
