মোদির উচ্চবর্ণ কোটার বিরুদ্ধে সুপ্রিমকোর্ট
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিরুদ্ধে মামলায় কেন্দ্রকে নোটিশ পাঠালেন সুপ্রিমকোর্ট।
প্রাথমিক শুনানির পর এই নোটিশ দিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ।
সম্প্রতি ১০ শতাংশ সংরক্ষণ কোটার বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়ুথ ফর ইকুয়ালিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
