টিকিট কিনলেই হোটেল ভাড়া ফ্রি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
পরিকল্পনা অনুয়ায়ী এগিয়ে চলেছে দেশের স্বনামধন্য বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশ কিংবা বিদেশের যাত্রীদের অভ্যন্তরীণ গন্তব্যগুলোর সঙ্গে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণকে উৎসাহিত করার জন্য এ সংস্থা সবসময়ই বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে।
পর্যটকদের কাছে ব্যাংকক খুবই চিত্তাকর্ষক পর্যটন কেন্দ্র। আর ইউএস-বাংলার অন্যতম গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ব্যাংকক ভ্রমণকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য ইউএস-বাংলা দিচ্ছে ঢাকা-ব্যাংকক রুটে এয়ার টিকেট কিনলেই হোটেল সম্পূর্ণ ফ্রি।
সাময়িক বিরতির পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে পুনরায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। অফারটি শর্তসাপেক্ষে এবং আগে আসলে আগে পাবার ভিত্তিতে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় প্রতিজনের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকেটের সঙ্গে থাকছে ২ রাত হোটেলে থাকা একদম ফ্রি।
অফারটি কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য। ভাড়ায় সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে প্রতি রোব, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। পুনরায় ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবে।
বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা থেকে কলকাতা, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, ব্যাংকক এবং চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা’র যাত্রা শুরু পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশের ইতিহাসে সময়ের প্রেক্ষাপটে একটি রেকর্ড। বর্তমানে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে বিমান বহরে।
অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টার অথবা এয়ারলাইন্সের অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএস বাংলা।
