প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক এক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় আলম আকন নামে একজনকে আটক করেছে র্যাব-৮। বুধবার রাতে শহরের লোহালিয়া খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়।
পটুয়াখালী র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন বলেন, প্রতিদিনের মত ভিকটিম শহরের কলেজ রোডস্থ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে যায়। বিকেলে বাসায় ফেরার পথে রিকসা চালক আলম আকন তাকে রিকশায় বাসায় পৌঁছে দেয়ার কথা বলে ফুঁসলিয়ে দুই নং বাঁধঘাট এলাকার একটি ইটভাটার নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার রাতে তাকে আটক করে।
এঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
